অধ্যাপক রহমত উল্লাহকে ঢাবি থেকে অব্যাহতি

২০ এপ্রিল ২০২২, ০৫:৩৩ PM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহকে একাডেমিক ও প্রশাসনিক সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত। সভায় উপস্থিত এক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানানো অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, প্রথমে সিন্ডিকেটের সভায় নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছে। পরে তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর অধ্যাপক রহমত উল্লাহ থেকে তার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে৷

গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি খুনি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন  মো. অধ্যাপক রহমত উল্লাহ। এ নিয়ে ব্যাপক সামালোচনা শুরু হয়। পরের দিন ১৮ এপ্রিল দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে এক সংবাদ সম্মেলন করেন অধ্যাপক মো. রহমত উল্লাহ।

 

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬