ভর্তি পরীক্ষার আবেদন ফি ন্যূনতম: ঢাবি ভিসি

২০ এপ্রিল ২০২২, ০৫:২৯ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ভর্তি পরীক্ষার আবেদন ফি বিগত বছরের তুলনায় দেড়গুণ বৃদ্ধি পেলেও তা ন্যূনতম। তিনি আরও বলেন, গতবছরই প্রথমবারের মতো আমাদের ভর্তি কার্যক্রম হয় ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে। এ প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম নিতে গিয়ে আমাদের বোধগম্য হয়, যে পরিমাণ ফি নিয়ে আমরা বিগত বছরে ভর্তি কার্যক্রম করতাম তা এখন আর সম্ভব হচ্ছে না।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে অনলাইন আবেদন গ্রহণ ও ফি জমা দেয়ার কার্যক্রম উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, গতবারের মতো এবারও ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্র স্থাপন করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তাই আমাদের সংশ্লিষ্ট ডিনবৃন্দের আবেদনের প্রেক্ষিতে আবেদন ফি ৩৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করা হযেছে।

“যদিও এতে ডিনবৃন্দ দাবি করেছিলেন ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ করে নেওয়ার। বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার যুক্তি দেখিয়ে গত ২০২০-২১ শিক্ষাবর্ষেও ২০০ টাকা বাড়িয়ে আবেদন ফি ৬৫০ টাকা করা হয়েছিল।”

রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬