ঢাবি শিক্ষার্থীদের নীলক্ষেত মোড়ে অবস্থান

১৯ এপ্রিল ২০২২, ০১:৫৩ PM
ঢাবি শিক্ষার্থীদের অবস্থান

ঢাবি শিক্ষার্থীদের অবস্থান © সংগৃহীত

শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নীলেক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিচ্ছেন।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে প্রথমে জড়ো হন। পরে নীলক্ষেত মোড় অবরোধ করেন।

গতকাল রাত থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান নিউমার্কেটের ব্যবসায়ীরা। শিক্ষার্থীর দাবি, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন- সাংবাদিক পেটাচ্ছেন ব্যবসায়ীরা, অ্যাম্বুলেন্স ভাংচুর

ব্যবসায়ীদের দাবি, ‘ঢাকা কলেজের কয়েকজন ছাত্র রাতে একটি ফাস্টফুডের দোকানে খাবার খান। তবে টাকা না দিয়েই তারা চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তর্কাতর্কি হয় দোকানের লোকজনের। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা দোকান ভাঙচুর করেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হন বলে দাবি তাদের।

এদিকে আজ সকালে সংঘর্ষ শুরুর প্রায় চার ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ এসেছে। দুই পক্ষকে সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে তারা।

প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার
  • ১২ নভেম্বর ২০২৬
কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, নিজেকে জীবিত প্রমাণে …
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রস্তাব করা সব উপজেলায় একটি করে মহিলা কলেজ দেওয়া হোক’
  • ১২ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনু…
  • ১২ নভেম্বর ২০২৬
বিরোধী দলের কোনো আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়নি
  • ১২ নভেম্বর ২০২৬
প্রাথমিকের ২১১ কোটি টাকার বই মুদ্রণ প্রস্তাব অনুমোদনের সুপা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950