ঢাবির প্রথমবর্ষ ভর্তি আবেদনে ফি বাড়ছে

০৬ এপ্রিল ২০২২, ০৩:২২ PM
ঢাবি ক্যাম্পাস

ঢাবি ক্যাম্পাস © সংগৃহীত

আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

বুধবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার জেনারেল এডমিশন কমিটির সভায় এটি চূড়ান্ত করা হবে।

তবে এ বছর ঢাবিতে ভর্তি আবেদনের ফি বাড়ছে। ঢাবিতে ভর্তি আবেদনের জন্য এ বছর ১০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। যা গেল বছর ছিল ৬৫০ টাকা।

আরও পড়ুন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি আবেদন শুরু ১৮ মে

সভা সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ৯৫৬ টাকা ৫০ পয়সা, অনলাইন সার্ভিস চার্জ ৩০ টাকা ও ব্যাংক পেমেন্ট সার্ভিস চার্জ ১৩ টাকা ৫০ পয়সাসহ মোট ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী) যেকোনো শাখায় ফি জমা দেওয়া যাবে।

আরও জানা যায়, আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেটি আগামীকাল জেনারেল এডমিশন কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন : ফ্রিতে হলেও টিউশন পড়ানো উচিত

এদিকে এ বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৮ থাকতে হবে। গতবছর সেটি ৮ দশমিক ৫ ছিল। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকার সিদ্ধান্ত আগের নিয়মেই বহাল থাকবে।

মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে। গতবছর ছিল জিপিএ ৮ এবং আলাদাভাবে ৩ দশমিক ৫।

চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ'র যোগফল ৭ খাকতে হতো। এবার সেটি কমিয়ে ৬ দশমিক ৫ করা হয়েছে।

ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাবিতে বৃক্ষরোপণ ছাত্রদল নেতা …
  • ১৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত, দিলেন ৪ প্রস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬