আসন শূন্য থাকা সত্ত্বেও ভর্তি নিচ্ছে না জাবি

৩০ মার্চ ২০২২, ০৪:৫৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে বিভিন্ন অনুষদের আসন শূন্য থাকা সত্ত্বেও ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩ মার্চ ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরেও অনেক বিভাগে আসন শূন্য হয়। সবমিলিয়ে বিভিন্ন অনুষদে প্রায় ৩০টি আসন শূন্য আছে। এর মধ্যে, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে সবচেয়ে বেশি আসন খালি আছে৷

আসন ফাঁকা থাকার পরও বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তীরে এসে নৌকাডুবির মতো অনেক শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে হতাশা প্রকাশ করছেন। ভর্তির সুযোগ বঞ্চিত এসব শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে শূন্য আসনে নতুন করে ভর্তি প্রক্রিয়া কার্যকরের দাবি জানান। শূন্য আসনে ভর্তির জন্য বিভিন্ন অনুষদের ডিন বারাবর লিখিত আবেদন করেছেন শিক্ষার্থীরা৷

আরও পড়ুন: রাবিতে ‘সেকেন্ড টাইম’ নিয়ে যা বললেন ভিসি

এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, ‘‘যেহেতু ২০২০-২১ শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হয়ে গেছে৷ এই মূহুর্তে প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব নয়। ভর্তি প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। ভর্তি পরিচালনা কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে কোনো আসন শূন্য হলেও আর ভর্তি করানো হবে না৷’’

এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার বলেন, ‘‘অনুষদ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তবে আমাদের কিছু আসন খালি রয়েছে। আমরা শূণ্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য কেন্দ্রীয় ভর্তি পরিক্ষা কমিটির কাছে আবেদন করি। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি নেওয়া হবে।’’

কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950