আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

২৭ মার্চ ২০২২, ০৯:২৫ AM
ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান

ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৬ মার্চ) রাতে তাকে আজিমপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। ওই শিক্ষার্থীর নাম আশিকুর রহমান। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনির পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার বিভাগের শিক্ষক এবং কয়েকজন বন্ধু। আশিকুর রহমানের সঙ্গে একই বাসায় থাকেন তার বন্ধু মুহসিন। তিনি বলেন, ‘আমি আর আশিক একই বাসায় থাকি। আমাদের পাশের বাসা থেকে হিজবুত তাহরিরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যান।’

‘আশিকুরকে নিয়ে যাওয়ার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চাইলে তারা বলেন, আশিকুরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।’ জানান মুহসিন।

আরো পড়ুন: ৭টি সেলাই লেগেছে স্টাম্পের আঘাতে আহত অনিকের

এ ব্যাপারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, ‘ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার পর আমরা মিন্টো রোডে ডিবির কার্যালয়ে যাই। কিন্তু তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে কিনা আমাদেরকে জানানো হয়নি। তা ছাড়া, তাকে শাহবাগ বা লালবাগ থানায়ও নিয়ে যাওয়া হয়নি।’

এ বিষয়ে লালবাগ থানার ওসি এম এম মুর্শেদ বলেন, ‘আশিকুর রহমান নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়নি। অন্য কোনো ইউনিট নিয়ে গেছেন কিনা সেখানে খোঁজ নেন।’

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্…
  • ২৪ জুন ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ওয়ান ব্যাংকে, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৪ জুন ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নতুন কমিটি, নেতৃত্বে ডা. জুলফিকার-…
  • ২৪ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বকাপ খেলা ‘বহিরাগত অতিথিদের’ জন্য …
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এসডিজি র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৮৭তম, দেশে শীর্ষে ড্…
  • ২৪ জুন ২০২৬
জবি ছাত্রদল নেতার নেতৃত্বে মিটফোর্ড হাসপাতালে হামলা, এনএইচএ…
  • ২৪ জুন ২০২৬