তারেক রহমানের অবহেলায় সংসদ সদস্য পদ ছেড়েছেন ড. ফারুক, ঢাবি অধ্যাপকের স্ট্যাটাস

১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ PM
ড. ওসমান ফারুক ও ড. কামরুল হাসান মামুন

ড. ওসমান ফারুক ও ড. কামরুল হাসান মামুন © সংগৃহীত

বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. কামরুল হাসান মামুন। তার দাবি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অবহেলার কারণেই সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওসমান ফারুক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে অধ্যাপক কামরুল হাসান মামুন লেখেন, ‘সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক। বিএনপি শুধু না বাংলাদেশের রাজনীতিতে আমার ধারণা একমাত্র স্কলার যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কৃষি অর্থনীতিতে মাস্টার্স ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের মত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।’

তিনি লেখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন। আর তারেক রহমানের অবহেলায় সংসদ সদস্য পদ ছাড়েন।

বর্তমান সরকারের সমালোচনা করে ঢাবির এ অধ্যাপক লেখেন, এই সরকারে শিক্ষাদীক্ষায় উঁচু মানের তেমন গুণী মানুষ পাবেন না। পদত্যাগ করতেও হেডম লাগে যা আমাদের দেশের রাজনীতিবিদদের নাই। বরং পদ পাওয়ার জন্য ঘুষ দেওয়া থেকে শুরু করে এহেন হীন কাজ নাই যা করে না।

তারেক রহমানের অবহেলায় সংসদ সদস্য পদ ছেড়েছেন ড. ফারুক, ঢাবি …
  • ১৭ নভেম্বর ২০২৬
খালেদা জিয়ার কথায় ছেড়েছিলেন বিশ্বব্যাংকের চাকরি, দেশের রাজন…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিট…
  • ১৭ নভেম্বর ২০২৬
টিকটকে পরিচয়, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণের অবস্থান
  • ১৭ নভেম্বর ২০২৬
রাবির কোন বিভাগে ভর্তিতে কী যোগ্যতা লাগবে, শর্তাবলির বিজ্ঞপ…
  • ১৭ নভেম্বর ২০২৬
সংসদে হাদি হত্যার বিচার চেয়ে কাঁদলেন জামায়াত এমপি মাসুদ
  • ১৭ নভেম্বর ২০২৬