৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানছেন অধ্যক্ষ সেলিম

২৪ মার্চ ২০২২, ০৩:৪২ PM
অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার

অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার © টিডিসি ফটো

দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। বৃহস্পতিবার (২৪ মার্চ) ঢাকা কলেজে শেষ কর্মদিবস পালন করেন তিনি।

অধ্যক্ষ সেলিম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগ দেন ১৯৮৯ সালে। ৩২ বছরের শিক্ষকতায় ঢাকা কলেজে ৩ বারের পদায়নে মোট ২০ বছর শিক্ষক হিসেবে ও টানা সাত বছর আখতারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন: পলিটেকনিকে ডিপ্লোমা ভর্তিতে নতুন সিদ্ধান্ত

শুধুমাত্র শিক্ষা কার্যক্রমেই বরং নয় তিনি একজন সংগঠকও। শিক্ষকতা জীবনের শুরু থেকেই কাজ করেছেন ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের স্কাউট লিডার হিসেবে। পরবর্তীতে বাংলাদেশ স্কাউট এর জাতীয় সদর দপ্তর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানেও এক্সটেনশন স্কাউটিং বিভাগের জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতিতে সভাপতি ও মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সমানতালে কাজ করছেন।

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
  • ২৮ জুলাই ২০২৬
রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির ড. মো. শফিকুল আলম
  • ২৮ জুলাই ২০২৬
অ্যালগরিদমের শীতকাল ও অচিন পাখির খোঁজে: কেন ইতিহাস, সাহিত্য…
  • ২৮ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ
  • ২৮ জুলাই ২০২৬
টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬