রাবিতে মিডিয়ায় জেন্ডার উপস্থাপন বিষয়ক কর্মশালা

১৬ মার্চ ২০২২, ১০:৩৯ PM
রাবিতে কর্মশালা

রাবিতে কর্মশালা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আন্ডারস্ট্যান্ডিং জেন্ডার এন্ড ইটস পোর্ট্রেয়াল ইন মিডিয়া’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা হয়।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন- জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদ, অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল, অধ্যাপক দিল আফরোজ প্রমুখ।

কর্মশালায় সংবাদ ও বিজ্ঞাপনে লিঙ্গ বিষয়ক ধ্যান ধারণা, ভূমিকা, লিঙ্গভিত্তিক সংহিতা নিয়ে সচেতনতা তৈরিতে প্রশিক্ষণ দেয়া হয়।

আরও পড়ুন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগ ও রাজা-রানি ইতিবৃত্ত

বেশ কয়েকটি পর্বে ভাগ করা কর্মশালায় এসব বিষয় মিডিয়ায় কীভাবে উপস্থাপন করা হয় তা নিয়ে শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষ ও মাস্টার্সের ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

জার্মানির ডিডব্লিও আকাদেমির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এর আয়োজন করে। বহ্নিশিখা ও কথা কর্মশালাটির পরিচালনা করেন।

ট্যাগ: রাবি
সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬
শূণ্য ৪ শতাধিক ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ,…
  • ৩০ আগস্ট ২০২৬
রান্নার সময় গরুর মাংসের রং সবুজ, কারণ জানাল নিরাপদ খাদ্য কর…
  • ৩০ আগস্ট ২০২৬
শেষ ওভারের নাটকীয়তায় অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় জয়
  • ৩০ আগস্ট ২০২৬
৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬