ঢাবি বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব: সভাপতি উজ্জ্বল, সম্পাদক শিমুল

১২ মার্চ ২০২২, ০৮:৩২ AM
শিমুল হাসান (বামে) ও উজ্জ্বল মিয়া (ডানে)

শিমুল হাসান (বামে) ও উজ্জ্বল মিয়া (ডানে) © টিডিসি ফটো


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের বিতর্ক চর্চার সংগঠন ‘বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাব’ এর ২০২১-২২ সেশনের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির মডারেটর ড. আবুল খায়ের কর্তৃক সুপারিশকৃত এ কমিটি অনুমোদন করেন।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. উজ্জ্বল মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শিমুল হাসান।

আরও পড়ুন : মাভাবিপ্রবিতে ১২ ধাপে ভর্তি নিয়েও ১৭৮ আসন খালি

ইমরান নাজির ও আশিকুর রহমান সামিকে সহসভাপতি এবং আব্দুর রহমান জাবের ও আশরাফুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করে পরবর্তী এক বছরের জন্য ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও ইংরেজি বিতর্কের জন্য রাশাদ রিয়াজকে আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছে।

এ সময় শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানান বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি ফিরোজ রানা অন্তর।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬