রাবিতে করোনা টিকাদান শুরু ২৬ ফেব্রুয়ারি

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

বিজ্ঞাপ্তিতে জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

আরও পড়ুন: ‘মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস অপরিবর্তিত থাকবে’

রাবি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি, তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত তারিখ ও সময়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

এছাড়া টিকাকেন্দ্রে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রসহ জন্মনিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬
মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬