ঢাকা বিশ্ববিদ্যালয়

আগামীবার থেকে তিন অনুষদ মিলে এক ইউনিট করার চিন্তা

১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

চলতি ২০২১-২০২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, আগামীবার থেকে তিন অনুষদকে একসাথ করে কিভাবে পরীক্ষা নেয়া যায় সেবিষয়ে চিন্তা করা হচ্ছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, এ বছর ঘ ইউনিট বহাল থাকছে।

গত ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক সভায় ‘ঘ’ ইউনিট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তখন জানিয়ে ছিলেন কর্তৃপক্ষ। তবে সিদ্ধান্তের বিরোধীতা করে আসছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরা। তাদের দাবি, অনুষদের শিক্ষকদের প্রস্তাবকে তোয়াক্কা না করেই গায়ের জোরে বিশ্ববিদ্যালয় ইউনিট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকেই নানা কর্মসূচি পালন করে আসছেন এই অনুষদের শিক্ষকরা। যার প্রেক্ষিতে আজ ডিনস কমিটি বৈঠকে বসে।

আরও পড়ুন- ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত আদেশ পরিপন্থী

বৈঠক সূত্রে জানা যায়, নীতিমালা তৈরি না করতে পারায় এবছর ঘ ইউনিট বাতিল হচ্ছে না। আগামী বছর থেকে তিন অনুষদ (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন) মিলে একটি ইউনিট করার চিন্তা করছে প্রশাসন।

এদিকে আজ বিকালে সাধারণ ভর্তি কমিটির বৈঠক রয়েছে। সেখানে আসন্ন ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে বলে জানা যায়। বৈঠকে সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে।

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর…
  • ১৩ নভেম্বর ২০২৬
বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
পরীক্ষায় অসদুপায়: বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কিং সাইকো’ গ্রুপের লিডার বিশাল গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিদিনের যে অভ্যাসগুলোতে শরীরে ঢুকছে ক্ষতিকর মাইক্রোপ্লাস…
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950