প্রতিদিনের যে অভ্যাসগুলোতে শরীরে ঢুকছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ AM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ AM
অতিক্ষুদ্র প্লাস্টিক কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক

অতিক্ষুদ্র প্লাস্টিক কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক © সংগৃহীত

সকালে ঘুম থেকে কাপ চা খাওয়া, নিয়মিত বোতলের পানি, প্যাকেটজাত খাবার কিংবা ছোট ছোট কিছু অভ্যাসে প্রতিদিন মানবদেহে প্রবেশ করছে লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক। অতিক্ষুদ্র প্লাস্টিক কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। প্রতিদিন অজান্তেই আমাদের শরীরে ঢুকে এসব কণা। বিভিন্ন গবেষণা ও খাদ্য নিরাপত্তা সংস্থার তথ্য বলছে দিনে মাত্র তিন কাপ চা খেলেই শরীরে প্রবেশ করতে পারে প্রায় ৭৫ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা। এই কণাগুলো রক্তে মিশে ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ এমনকি মস্তিষ্কেও পৌঁছে যেতে পারে। শরীরে এসব কণা জমলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া, হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, লিভার ও কিডনির ক্ষতি এবং দীর্ঘমেয়াদে প্রদাহ বা ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলে একাধিক গবেষণায় উঠে এসেছে।

যেসব অভ্যাস আমাদের অজান্তেই ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে-

প্লাস্টিক কাপে চা:
অফিসে বা বাইরে চা খাওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার হয় প্লাস্টিক বা কাগজের কাপ। গরম চায়ের সংস্পর্শে এলে এসব কাপ থেকে মাইক্রোপ্লাস্টিক বের হয়ে চায়ের সঙ্গে মিশে যায়। এছাড়া অনেক টি-ব্যাগ তৈরি হয় পলিপ্রপেলিন বা নাইলন জাতীয় প্লাস্টিক দিয়ে। গরম পানিতে ডুবলেই সেখান থেকেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বের হয় এবং আমাদের শরীরে প্রবেশ করে।

প্লাস্টিক বোতলে পানি পান:
দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিসগুলোর একটি প্লাস্টিকের বোতল। কিন্তু এই বোতলে থাকা পানি থেকেও শরীরে ঢুকে পড়ে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক। শুধু পানি নয়- সফট ড্রিংক, সোডা বা বোতলজাত পানীয়েও এই কণার উপস্থিতি পাওয়া গেছে।

টুথপেস্ট:
সম্প্রতি বেশকিছু গবেষণায় আমাদের প্রতিদিনের ব্যবহৃত অনেক টুথপেস্টে এই কণার উপস্থিতি পাওয়া গেছে, যা ব্রাশ করার সময় অজান্তে পেটে চলে যায়।

সিন্থেটিক কাপড় পরা ও প্রসাধনী ব্যবহার:
নাইলন বা পলিয়েস্টারের মতো কৃত্রিম ফাইবারের পোশাক পরা এবং কিছু প্রসাধনী ব্যবহারের মাধ্যমেও নিঃশ্বাস ও ত্বকের মাধ্যমে কণা শরীরে ঢুকতে পারে।

নুন ও চিনি:
সমুদ্র দূষণের কারণে এখন সমুদ্রের লবণেও পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। গবেষণায় দেখা গেছে, চিনির তুলনায় নুনে এই কণার পরিমাণ বেশি, তবে চিনি পুরোপুরি নিরাপদ নয়।

প্লাস্টিকের পাত্র ও মাইক্রোওয়েভ ব্যবহার:
প্লাস্টিকের বাটি বা কন্টেইনারে খাবার গরম করে খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাপের প্রভাবে প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়ে খাবারের সঙ্গে মিশে যেতে পারে।

প্রক্রিয়াজাত খাবার:
চিপস, ইনস্ট্যান্ট নুডলস বা প্যাকেটজাত খাবার এসব শুধু পুষ্টিহীনই নয়, বরং প্লাস্টিক মোড়কের কারণে এতে মাইক্রোপ্লাস্টিক শরীরে মিশে যেতে পারে।

নন-স্টিক বাসন:
নন-স্টিক প্যানের উপরের আবরণে সামান্য আঁচড় লাগলেও বিপদ। একটি ছোট আঁচড় থেকেই বের হতে পারে ৯ হাজার পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক। আর পুরনো বা ক্ষয়প্রাপ্ত প্যানে রান্না করলে তা বেড়ে হতে পারে ২০ থেকে ২৩ লাখ কণা পর্যন্ত।

প্লাস্টিক প্যাকেজিং:
প্লাস্টিকের প্যাকেটে রাখা দুধ, চিজ, মশলা বা সবজি সবকিছুতেই মিশতে পারে প্লাস্টিক কণা। বিশেষ করে পলিইথিলিন ও পলিপ্রপেলিন জাতীয় প্লাস্টিক থেকে এসব কণা ধীরে ধীরে খাবারে ছড়িয়ে পড়ে।

কারা ঝুঁকিতে:
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের ক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। শিশুদের শরীর এখনও বিকাশমান থাকায় দূষকের প্রভাব তাদের ওপর বেশি পড়ার আশঙ্কা থাকে। একইভাবে গর্ভবতী নারীর শরীরে প্রবেশ করা ক্ষুদ্র প্লাস্টিক কণার প্রভাব নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে।

কেন এটা উদ্বেগজনক:
মাইক্রোপ্লাস্টিক এতটাই ছোট যে এগুলো সহজেই রক্তে মিশে শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে যায়। দীর্ঘমেয়াদে এগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে, কোষের ক্ষতি করতে পারে এমনকি মস্তিষ্কের ওপরও প্রভাব ফেলতে পারে।

কীভাবে ঝুঁকি কমাবেন:
কাচ বা স্টিলের পাত্র ব্যবহার করা, গরম খাবার কখনো প্লাস্টিকে না রাখা, বোতলজাত পানির বদলে ফিল্টার করা পানি পান করা, টি-ব্যাগের বদলে খোলা চা ব্যবহার করা এবং প্যাকেটজাত খাবার কমিয়ে তাজা খাবার খাওয়ার মাধ্যমে এ থেকে কিছুটা নিরাপদ থাকা যায়। 

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খু…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর…
  • ১৩ নভেম্বর ২০২৬
বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950