ঢাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের পিঠা উৎসব

১৩ জানুয়ারি ২০২২, ০১:১৫ PM
ঢাবি ক্যাম্পাসে পিঠা উৎসব ২০২২।

ঢাবি ক্যাম্পাসে পিঠা উৎসব ২০২২। © সংগৃহীত

শীতকাল এলেই বাঙালিদের ঘরে ঘরে পিঠা বানানোর হিড়িক পড়ে যায়। তবে শহরে পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই স্বাদ দিতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা উৎসব- ২০২২’।

বুুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতকালীন বাহারি পিঠা উৎসব ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

আরও পড়ুন: ছাত্রলীগের হল কমিটি দিতে জয়-লেখককে আল্টিমেটাম

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।

উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের ২০ থেকে ২৫ পদের পিঠা প্রদর্শন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য পিঠা হলো- দুধপুলি, ভাপাপুলি, রসপুলি, পাটিসাপটা, সন্দেসের পাটিসাফটা, মালপোয়া, চিতই পিঠা, চুই পিঠা, মাকাল পিঠা, তালের পিঠা, তেলের পিঠা, খেজুর রসের পিঠা, সুজির পিঠা, নাড়ু ইত্যাদি।

এদিকে, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ছাড়াও অন্যান্য বিভাগ ও অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ঢাকার বিভিন্ন স্থানের পিঠাপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় এ পিঠা উৎসব।

যে দুই আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, নাম পরিবর্তন ১ থা…
  • ১৬ নভেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দলের নেতাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা, গণপিটু…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফাঁসির আসামি সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
  • ১৬ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, কর্মস্থল ঢাকার প্রধান ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
৭৩০ কোটি টাকার প্রকল্পে কি ফিরবে বরিশালের হারানো খাল?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950