ছাত্রলীগের হামলায় পণ্ড কাওয়ালি অনুষ্ঠান (ভিডিও)

১২ জানুয়ারি ২০২২, ০৭:০৯ PM
ছাত্রলীগের হামলায় পণ্ড কাওয়ালি অনুষ্ঠান

ছাত্রলীগের হামলায় পণ্ড কাওয়ালি অনুষ্ঠান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আয়োজিত কাওয়ালি আসর ছাত্রলীগের হামলা পণ্ড হয়ে গেছে। পূর্ব নির্ধারত সময় বুধবার সন্ধ্যা আয়োজিত এ গানের আসরে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক-শিক্ষার্থীসহ ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে আশেপাশের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: টিএসসির সব দোকান বন্ধ করে দিয়েছে জবি ছাত্রলীগ

আয়োজক কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অনুষ্ঠান শুরুর আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কাওয়ালী গানের আসর অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী তৈয়বকে ফোন করে তার সরঞ্জাম এ অনুষ্ঠানে দিতে নিষেধ করে দেন।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাদের বিমান বিলাস

পরে অন্য আরেক জায়গা থেকে সাউন্ড সিস্টেম এনে অনুষ্ঠান শুরু করার আগেই ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা-মারধর ও ব্যাপক ভাঙচুর চালানো শুরু করে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসফিয়া তাসনিম রায়া, ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী ও আমার সংবাদ পত্রিকার সাংবাদিক জালাল আহমেদসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে রায়ার মাথা ফেটে গেছে।

আরও পড়ুন: বছরজুড়ে আলোচনার তুঙ্গে ছিল চবি শাখা ছাত্রলীগ

হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীর অফিসে যান। অফিসের সামনে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রক্টর বলেন, তোমাদের কথা আমি শুনেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’  ও সাধারণ ছাত্রদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছিল এ কাওয়ালি গানের আসর। এতে ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদ কাওয়ালি সংগীত পরিবেশনের কথা ছিল। এছাড়াও মুর্শিদি-ভাণ্ডারী ধারার সংগীত শিল্পী শেখ ফাহিম ফয়সালও গান পরিবেশনের কথা ছিল।

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ব্য…
  • ১৮ জুলাই ২০২৬
কুষ্টিয়ায় পূর্ববিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যা
  • ১৮ জুলাই ২০২৬
কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখ…
  • ১৮ জুলাই ২০২৬
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের কোন জার্সি পরবে, জানাল ফিফা
  • ১৮ জুলাই ২০২৬
সংস্কারের এক মাসেই ভাঙল ৩৮ লাখ টাকার সড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence