শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শোকজ

০৭ আগস্ট ২০২৬, ০৬:৫১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৬, ০৬:৫১ PM
কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাওয়া জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন

কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাওয়া জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন © টিডিসি ফটো

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
‎
‎শুক্রবার (৭ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে ফয়সাল হোসেনের বিরুদ্ধে। এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎এতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের উপস্থিতিতে ফয়সাল হোসেনকে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।
‎
‎দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এ সময় তাঁকে ছাত্রদলের পক্ষ থেকে প্রটোকল দেওয়ার সময় যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেনের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে।
‎
‎এছাড়া একই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে শাখা ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়, যা একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। এসব ঘটনায় ফয়সাল হোসেনের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাঁকে শোকজ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬