জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কী?

০৭ আগস্ট ২০২৬, ০২:১৪ PM
মহিবুল্লাহ শেখ জিসান

মহিবুল্লাহ শেখ জিসান © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি জানান, তিনি জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করছেন এবং আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবেন।

ফেসবুক পোস্টে শেখ জিসান আহমেদ লেখেন, ‘আমি শেখ জিসান আহমেদ জাকসুর সাংস্কৃতিক সম্পাদক থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে। আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসবো না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর সবকিছুর জন্য।

পদত্যাগের কারণ হিসেবে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপাচার্য, উপ-উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিদের নাম ঘোষণার সময় উপস্থিত ছাত্রদলের একটি গ্রুপের কয়েকজনের নামও ঘোষণা করা হয়। এ নিয়ে ছাত্রদলের অপর একটি গ্রুপের নেতাকর্মীরা আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ সময় শেখ জিসানের কাছে জানতে চাওয়া হয় কেন তিনি কেবল একটি গ্রুপের সদস্যদের নাম ঘোষণা করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে কিছু সময় উত্তেজনা বিরাজ করে। এর কিছুক্ষণ পরই তিনি নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দেন।

সেখানে উপস্থিত জাকসুর এক নেতা জানান, শেখ জিসানকে ছাত্রদল নেতাদের নাম দেন জাকসু ভিপি আব্দুর রশীদ জিতু এবং ভিপি তাকে নাম গুলো ঘোষণা করতে বলেন। 

এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬