সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী

০৯ জানুয়ারি ২০২২, ০৬:১৫ PM
পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে অতিথিবৃন্দ।

পুরষ্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে অতিথিবৃন্দ। © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। ২০১৯ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাদেরকে এ পুরষ্কার দেয়া হয়।

রবিবার (০৯ জানুয়ারি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পুরষ্কার তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস। 

আরও পড়ুন: ঢাবির ১০০তম ব্যাচের উদ্যোগে ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ

প্রধান অতিথির দেওয়া বক্তব্যে উপাচার্য প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’র পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম, অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী
ও অন্যান্যরা।

শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, প্রয়াত অধ্যাপক সিতারা পারভীন ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক। এসময় তিনি প্রয়াত অধ্যাপকের পদাঙ্ক অনুসরণের পরামর্শ দেন শিক্ষার্থীদের।

আরও পড়ুন: ঢাবিতে শতাধিক কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান

তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং অর্ন্তভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মিলি আক্তার, রিতু কর্মকার, জান্নাতুল ইসলাম রিয়া, তহুরা তাবাসসুম তরি, সুমাইয়া জাহিদ, মো. তরিকুল ইসলাম, টিপু সুলতান, সাইদুল ইসলাম, তানহা তাসনিম ইতি, ফারহানা আক্তার, মোছা. নুসরাত জেবিন বিভা এবং সুমাইয়া আরেফিন অর্নি।

উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক ড. সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950