ঢাবিতে শতাধিক কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান

০৭ জানুয়ারি ২০২২, ০৬:২০ PM
শতাধিক কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান

শতাধিক কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান © সংগৃহীত

বিশ্বের অন্যতম ভয়ঙ্কর রোগ জলাতঙ্ক। বাংলাদেশেও এর ব্যাপক প্রাদুর্ভাব। জলাতঙ্কের অন্যতম বাহক কুকুর। বেসরকারি সংস্থা এগ্রোভেট বায়ো সলিউশনের উদ্যোগে রোগটি নির্মূলের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতাধিক কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান করেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গিয়ে কুকুরদের টিকা প্রদান করা হয়। এছাড়া অসুস্থ কুকুরদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ওমিক্রন, ফের বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

এ বিষয়ে এগ্রোভেট বায়ো সলিউশনের কোর টিম মেম্বার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্মের পদচারণায় মুখরিত থাকে সবসময়। কুকুরগুলোর প্রতি থাকে স্নেহের দৃষ্টি। তাই কুকুর থেকে মানুষকে নিরাপদ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ন পদক্ষেপ হল জলাতঙ্কের ভ্যাক্সিনেশন কার্যক্রম আবশ্যিকভাবে সম্পন্ন করা। আমরা তারই অংশ হিসেবে এনিমেল ওয়েলফেয়ার ক্লাব অব ঢাকা বিশ্ববিদ্যালয় এর সার্বিক সহযোগিতায় ১০০ টি কুকুরকে সম্পন্ন করেছি। এছাড়া অসুস্থ কুকুরকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিয়েছি।

আরও পড়ুন: বিয়ে করতে আংটি বদল করলেন দুই নারী চিকিৎসক

এনিমেল ওয়েলফেয়ার ক্লাব অব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার তাওহিদ তানজিম বলেন, কুকুরগুলো সবসময় ক্যাম্পাসেই ঘুরেফিরে। করোনার মাঝে এদের খাদ্যভাবে কষ্ট করতে দেখে সংগঠনের উদ্যোগে ফান্ডিং তৈরি করে খাবারের ব্যবস্থা করি। এবার এবিএস এর এক্সপার্ট টিম নিয়ে জলাতঙ্কের টিকার মত গুরুত্বপূর্ন কাজটি শেষ করতে পারায় নিরাপদ থাকবে মানুষ৷

এ সময় ভলান্টিয়ার হিসেবে বশেমুরকৃবি ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী লরিন, শেকৃবি ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী সাকিব উপস্থিত ছিলেন। এছাড়াও এনিমেল ওয়েলফেয়ার ক্লাবের সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950