জাবি স্কেটিং ক্লাবের প্রথম নারী সভাপতি পাখি

০৬ জানুয়ারি ২০২২, ১০:২৩ PM
রুকাইয়া সরকার পাখি

রুকাইয়া সরকার পাখি © সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্কেটিং ক্লাবের ২০২২ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী রুকাইয়া সরকার পাখি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী এস এস মাহবুব মোরশেদ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: টিকা না নিলে স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা

এ কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অর্পিতা বড়ুয়া প্রজ্ঞা। কার্যকরী সদস্য হিসেবে আছেন সানজিদা মমতাজ রিজু, মোস্তারিনা খন্দকার, নওশীন ঊলফাত সুকন্যা এবং দুরন্ত সাদাত মাহবুব ।

কমিটির সভাপতি রুকাইয়া সরকার পাখি সংগঠনটির ইতিহাসে প্রথম নারী সভাপতি। সম্মান প্রথম বর্ষেই শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে জাবি স্কেটার্স (নারী টিমের) হয়ে প্রথমবারের মতো কোনো ন্যাশনাল রোলবল টুর্নামেন্ট এ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ইমামকে নিয়ে ট্রাকের নিচে বিশ্ববিদ্যালয় ছাত্র আসাদুল

স্কেটিংয়ের পাশাপাশি জাবি সেন্ট্রাল ক্রিকেট টিমের অধিনায়কত্ব করা এবং ২০১৮ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়নশিপের মতে অর্জন রয়েছে তার ঝুলিতে। জাবির কেন্দ্রীয় হ্যান্ডবল টিমের হয়ে ২০১৯ সালে আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে রানারআপ হওয়া ছাড়াও জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে সেরা পাঠক পুরস্কার পাবার গৌরব অর্জন করেন তিনি। এছাড়াও পাখি বর্তমানে জাবির সাহিত্য সংগঠন "চিরকুট" এর সাধারন সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম স্কেটিং ক্লাব হিসেবে ২০১৬ সালে পথচলা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কেটার্স ক্লাব। প্রতিষ্ঠার শুরু থেকে স্কেটার্সদের জন্য কাজ করছে ক্লাবটি।

শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9