বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেল রাবির ২২৮ শিক্ষার্থী

০৪ জানুয়ারি ২০২২, ০৩:৩৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যারয়

রাজশাহী বিশ্ববিদ্যারয় © ফাইল ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (এনএসটি ) পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২২৮ শিক্ষার্থী

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: শাবিপ্রবিতে ভর্তি হতে শিক্ষার্থীদের দিতে হচ্ছে ডোপ টেস্ট

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী ফেলোশিপে মনোনিত হয়েছেন। ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবারের ফেলোশিপ দেয়া হচ্ছে।

এর মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন ৮৪৭ জন শিক্ষার্থী, খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৮৪৮জন এবং চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৬৭১ জন। এছাড়াও ৮০ জন শিক্ষার্থীর ফেলোশিপ নবায়ন করা হয়েছে। নবায়ন হওয়া সবাই এমফিল ও পিএইচডির শিক্ষার্থী।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন, খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৯৫ জন এবং জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৭২ শিক্ষার্থী ফেলোশিপ পেয়েছেন। এছাড়া ফেলোশিপ নবায়ন হয়েছে ১২ শিক্ষার্থীর।

আরও পড়ুন:শোভাযাত্রায় দাঁড়ানোর জায়গা নিয়ে ছাত্রলীগের দু‘পক্ষের মারামারি

প্রসঙ্গত, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বা গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দেয়া হয়। এর আগে ২০২১ সালে ২৯৩ শিক্ষার্থী এই ফেলোশিপ পায়।

সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
রাজধানীতে ১,৭৭১ ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা
  • ১৯ মার্চ ২০২৬
আপন ভাই ও বোনকে জাকাত দেওয়া যাবে কী?
  • ১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence