ঢাবি অধ্যাপক জামাল খান আর নেই

১৮ ডিসেম্বর ২০২১, ০৯:৪৬ AM
অধ্যাপক জামাল খান ও ঢাবি লোগো

অধ্যাপক জামাল খান ও ঢাবি লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশন বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল খান মারা গেছেন। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অধ্যাপক জামাল খান। চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হয়েছিল তাকে। তবে তাতেও তিনি সুস্থ হননি। অবশেষ আজ মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

আরও পড়ুন: বিবাহিত ছাত্রীদের হলে থাকতে না দেয়ার বিধান বাতিলের দাবি

অধ্যাপক জামালের মৃত্যুর বিষয়টি শনিবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আরও পড়ুন: নিম্নমানের খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

তিনি বলেন, অধ্যাপক জামাল একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক ছিলেন। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক সর্বদা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতেন। গবেষণা ও শিক্ষা বিস্তারে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শিক্ষকের রোষানলে এক বিষযে ৫ বার ফেইল, অভিমানে জীবনটাই দিয়ে …
  • ০৩ এপ্রিল ২০২৬
প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬