ঢাবি ছাত্রী মৃত্যুর ঘটনায় স্বামী আটক

১৪ ডিসেম্বর ২০২১, ১১:১০ PM
মেঘলার মরদেহ

মেঘলার মরদেহ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় তার স্বামীকে আটক করেছে রাজধানীর বনানী থানা পুলিশ। আটক স্বামীর নাম ইফতেখার আবেদীন (৩৬)। তিনি প্রবাসী বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ নুরে আজম মিয়া।

আরও পড়ুন: ঢাবি ছাত্রী মেঘলাকে হত্যার অভিযোগ

এর আগে বিকেল চারটার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান মেঘলা। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সহপাঠীরা। তবে মেঘলার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

জানা গেছে, প্রথমে তাকে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। 

মেঘলার সহপাঠী নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, মেঘলাকে কয়েকদিন ধরে নির্যাতন করা হচ্ছিল। আজ তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়-তার পরিবার আমাদের এমনটি জানিয়েছে।

মেঘলার মা সিমথি চৌধুরী বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. গোলাম রাব্বানী বলেন, এটি আসলে খুব দুঃখজনক একটি ঘটনা। মেঘলার শরীরের যে ছবিগুলো এসেছে তা দেখে ধারণা করা হচ্ছে তাকে প্রচুর পরিমাণে আঘাত করা হয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9