ঢাবি ছাত্রী মৃত্যুর ঘটনায় স্বামী আটক

১৪ ডিসেম্বর ২০২১, ১১:১০ PM
মেঘলার মরদেহ

মেঘলার মরদেহ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় তার স্বামীকে আটক করেছে রাজধানীর বনানী থানা পুলিশ। আটক স্বামীর নাম ইফতেখার আবেদীন (৩৬)। তিনি প্রবাসী বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ নুরে আজম মিয়া।

আরও পড়ুন: ঢাবি ছাত্রী মেঘলাকে হত্যার অভিযোগ

এর আগে বিকেল চারটার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান মেঘলা। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সহপাঠীরা। তবে মেঘলার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

জানা গেছে, প্রথমে তাকে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। 

মেঘলার সহপাঠী নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, মেঘলাকে কয়েকদিন ধরে নির্যাতন করা হচ্ছিল। আজ তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়-তার পরিবার আমাদের এমনটি জানিয়েছে।

মেঘলার মা সিমথি চৌধুরী বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. গোলাম রাব্বানী বলেন, এটি আসলে খুব দুঃখজনক একটি ঘটনা। মেঘলার শরীরের যে ছবিগুলো এসেছে তা দেখে ধারণা করা হচ্ছে তাকে প্রচুর পরিমাণে আঘাত করা হয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950