জাবি শিক্ষক সমিতির নির্বাচন ২৯ ডিসেম্বর

০৯ ডিসেম্বর ২০২১, ০৫:২২ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষক সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের ২০২২ সালের নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। ভোটগণনা শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।

শিক্ষক সমিতির এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ফেরদৌস। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহাহী ও একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তাহমিনা ফেরদৌস বলেন, ইতোমধ্যে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণের কাজ চলছে। আমরা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবো।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬