বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নুরুজ্জামান খাঁন

সহযোগী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খাঁন

সহযোগী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খাঁন © সংগৃহীত

টানা চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নুরুজ্জামান খাঁন।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) যৌথভাবে প্রকাশিত বিশ্বের প্রভাবশালী গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন তিনি। এর আগে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন এই শিক্ষক।

​প্রকাশিত আন্তর্জাতিক সূচক অনুযায়ী, ড. মো নুরুজ্জামান খাঁনের বৈশ্বিক র‍্যাংক ৪৬০১৭। তার মূল বিষয় 'ক্লিনিক্যাল মেডিসিন' এবং ‘পাবলিক হেলথ’ সাবফিল্ডে তার বিশ্ব র‍্যাংক ৪২৬। প্রকাশিত তথ্যে আরও দেখা যায়, তার এইচ-ইনডেক্স (H-index) ২৬ এবং এইচএম-ইনডেক্স (Hm-index) ৬। 

​টানা চার বছর আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জনে ড. মো নুরুজ্জামান খাঁন বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই অর্জন আমার ব্যক্তিগত প্রচেষ্টার স্বীকৃতি হলেও এর সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত হওয়ায় আমি আরও আনন্দিত। আমি বিশ্বাস করি, একজন গবেষকের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যক্তিগত নিষ্ঠা ও পরিশ্রমের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং অনুকূল গবেষণা পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

তিনি আরো বলেন, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং গবেষকদের পেশাগত বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারবেন। আমার প্রত্যাশা, ভবিষ্যতে গবেষণাবান্ধব পরিবেশ আরও উন্নত হবে এবং গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ ও উৎসাহ বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে অবদান রাখতে পারা আমার জন্য সব সময়ই আনন্দের।

​উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিবছর বিশ্বের শীর্ষ ২% গবেষকদের এই তালিকা প্রকাশ করে থাকে। গবেষকদের কাজের আন্তর্জাতিক প্রভাব, সাইটেশন সংখ্যা, গবেষক হিসেবে তাদের ভূমিকা ও সহলেখকদের সঙ্গে যৌথ কাজের নানা মানদণ্ড বিবেচনা করে এই র‍্যাংকিং তৈরি করা হয়ে থাকে।

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬