বাঁচতে চায় রাবি শিক্ষার্থী পার্থ

২৬ নভেম্বর ২০২১, ০২:২১ PM
পার্থ সারথির পাশে মা বিদদু বালা রায়।

পার্থ সারথির পাশে মা বিদদু বালা রায়। © সংগৃহীত

কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পার্থ সারথী পীযুষ। তার চিকিৎসা ব্যয় মেটাতে গত আট বছরে সহায়-সম্বলসহ সবকিছু শেষ করেছে তার পরিবার। এতেও সুস্থ না হওয়ায় অতি ব্যয়বহুল অপারেশনের অর্থাভাবে থমকে আছে পার্থের চিকিৎসা। বাঁচার আকুতি নিয়ে সকলের সহযোগিতা চেয়েছেন এই শিক্ষার্থী।

লালমনিরহাট সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের ভবেশ চন্দ্র রায়ের ছেলে পার্থ। দুই ভাইয়ের মধ্যে পার্থ ছোট। বড় ভাই গার্মেন্টস কর্মী। কয়েক বছর আগে বাবা মারা যায় পার্থর। স্বামীর রেখে যাওয়া জমি-জমা, সহায় সম্বলটুকু বিক্রি করে দিয়ে ছেলের চিকিৎসা চালিয়েছেন বিধবা মা।

কিন্তু চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বর্তমানে পরিবারের পক্ষে আর চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এ জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন মা লাভলি রাণি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোবাশ্বের আলম জানিয়েছেন খুব দ্রুত তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না।

পার্থর মা লাভলি রাণি জানান, দীর্ঘদিন থেকে চিকিৎসা করতে করতে আমরা আজ নিঃস্ব। ইতোমধ্যে দেশে ও বিদেশে ২০ লক্ষ টাকা খরচ করে ফেলেছি। ডাক্তার বলছে আরো অন্তত ২০ লক্ষ টাকা লাগবে। আমার ছেলেকে বাঁচাতে আমি সবার কাছে আর্থিক সাহায্য কামনা করছি।

পার্থকে সাহায্য পাঠানোর মাধ্যম: বিকাশ: ০১৭৮৬৮০০৬৮৮ ও ০১৫৩৭০৭৮২৬৬ (পার্থ’র বড় ভাই) ব্যাংক এশিয়া, হিসাব নং- ১০৮৩৩২৫০০০১৭১।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬