বিদ্যুৎ সাশ্রয়ে জাবিতে প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং

১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় পর্যায়ে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপকেন্দ্র প্রয়োজনীয় বিদ্যুতের মাত্র এক-তৃতীয়াংশ পাচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট ফিডারগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতিতে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত জাবিতে নির্ধারিত লোডশেডিং কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। সাভারের শিমুলতলায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জোনাল অফিস সূত্রে জানা গেছে, জাতীয় বিদ্যুৎ ঘাটতির প্রভাবেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা বর্তমানে কঠিন হয়ে পড়েছে।

এদিকে, পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬