২৮ নভেম্বর হচ্ছে না ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন

২৩ নভেম্বর ২০২১, ১১:১৯ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল সম্মেলনের সম্ভাব্য তারিখ পিছিয়েছে। ফলে পূর্ব নির্ধারিত ২৮ নভেম্বরে আর সম্মেলনটি হচ্ছে না। মঙ্গলবার (২৩) নভেম্বর  রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

তিনি বলেন, হল সম্মেলন নয়, ২৮ তারিখ থেকে হল সম্মেলনের প্রস্তুতি শুরু হবে। আমরা হল সম্মেলনের রূপকল্প তৈরির কাজ করছি। প্রার্থীদের কাছে জীবনবৃত্তান্ত চাওয়া হবে। যাচাই শেষে আমরা একদিনে একসঙ্গে সব হলের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি।  

এর আগে সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানিয়েছিলেন, ২৮ নভেম্বর থেকে হল ইউনিটের সম্মেলন শুরু হবে। 

হঠাৎ করে সম্মেলনের সম্ভাব্য তারিখ পেছানোর বিষয়ে সাদ্দাম হোসেনকে ফোন দিলে তিনি তা কেটে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ বার্ষিক হল সম্মেলন হয় ২০১৬ সালের ২৭ নভেম্বর। এর আগে ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাবি শাখা ছাত্রলীগের সম্মেলন হয়। এর তিন মাস পর ৩১ জুলাই সনজিত চন্দ্ৰ দাস ও সাদ্দাম হোসেনকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬