ঢাবির প্রথম বাঙালি ভিসির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রচনা লিখলে পাওয়া যাবে পুরস্কার

২৩ নভেম্বর ২০২১, ০৭:০৬ PM
রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে এফ রহমান সাহিত্য সংসদ

রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে এফ রহমান সাহিত্য সংসদ © ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার এ এফ রহমানের ৭৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দ্বিতীয় বারের মত রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে এফ রহমান সাহিত্য সংসদ। এ বছরের বিষয় “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশক”।

সর্বনিম্ন ১৫০০ শব্দের মধ্যে মৌলিক লেখাটি পাঠাতে হবে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে। লেখা জমা দিতে হবে হল গেইটে রাখা নির্ধারিত বাক্সে অথবা মেইল করে পাঠানো যাবে [email protected] ঠিকানায়।

আগামী ১০ ডিসেম্বর স্যার আহমেদ ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। সেরা তিনজন লেখককে পুরস্কৃত করা হবে।

প্রথমজন পাবেন নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় জন ৩ হাজার টাকা এবং তৃতীয় জন পাবেন নগদ ২ হাজার টাকা পুরস্কার। সঙ্গে প্রত্যেক বিজয়ী পাবেন ক্রেস্ট এবং সনদপত্র।

আয়োজন সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে সংগঠনটির সাধারণ সম্পাদক আমানউল্লাহ রিয়াজের সঙ্গে যোগাযোগ (০১৭৬১৬৭৫২২৮) করতে বলা হয়েছে।

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬