ঢাবির শতবর্ষের অনুষ্ঠানে আসবেন না রাষ্ট্রপতি

২৩ নভেম্বর ২০২১, ০৬:৪৬ PM
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও ঢাবি লোগো

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও ঢাবি লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন না রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ। আগামী ১ ডিসেম্বর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তবে, তিনি না আসতে পারলেও বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, আমি শুনেছি তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন।

সার্বিক বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ফোন দেওয়া হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬