হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে জাবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

২৩ নভেম্বর ২০২১, ০২:২৮ PM
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা © সংগৃহীত

গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করা ও যাত্রী হয়রানি বন্ধ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে এসব দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় তারা পাঁচ দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো- সকল রুটের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করা, সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা করা, গণপরিবহনের যাত্রাপথে চেক এবং ওয়েবিল বাতিল করা, বিআরটিএর আইন মেনে গেটলক ও সিটিং সার্ভিস বন্ধ করা এবং পরিবহনে শিক্ষার্থী ও যাত্রী হয়রানি বন্ধ করা।

এ সময় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী সামিহা হাসান শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো তুলে ধরেন। তিনি বলেন, আমরা চাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে গণপরিবহনের চলমান সমস্যার সমাধান করা হবে। তা না হলে সারা দেশের শিক্ষার্থীরা একত্রে কঠোর আন্দোলনে যাবে।

মানববন্ধনের আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

তিনি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে শিক্ষার্থীদের দাবি জানানোর অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা মানববন্ধন করে তাদের দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর স্মারকলিপি গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ‘শিক্ষার্থীদের দাবি সম্পর্কে শুনেছি। আমরা এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করবো।’

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬