জাবিতে উত্তীর্ণ ভর্তিচ্ছুদের বিষয়ভিত্তিক পছন্দক্রম পূরণ শুরু ২৬ নভেম্বর

২৩ নভেম্বর ২০২১, ১০:১৬ AM

© ফাইল ফটো

আগামী ২৬ নভেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পছন্দক্রম পূরণ শুরু হচ্ছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে একইদিনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে জাবিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শেষ হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে বিষয়ভিত্তিক পছন্দক্রম পূরণ শুরু হয়ে চলবে ৩১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। শুধু ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পছন্দক্রম পূরণ করতে হবে। তাছাড়া ‘এফ’, ‘জি’, ‘এইচ’ ও ‘আই’ ইউনিটের পছন্দক্রম পূরণ করা দরকার নেই বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিকে, আগামী ১ ও ২ ডিসেম্বর লিখিত পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিট অফিসে (সি-১ ইউনিট ব্যাতীত) সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর ৬ ডিসেম্বর ইউনিট অফিস কর্তৃক চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।

এবার ১ হাজার ৮৮৯ আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ৩ লাখ ৮ হাজার ২০ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৬৩ জন শিক্ষার্থী।

গত ৯ নভেম্বর জীববিজ্ঞান অনুষদের অন্তর্গত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬