রুমমেটের সঙ্গে ঝগড়া, কুবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

২২ নভেম্বর ২০২১, ১০:০৫ AM
মেসের অন্য ছাত্রীরা নিস্তেজ অবস্থায় উদ্ধার করে মেডিক্যালে নিয়ে যাচ্ছেন।

মেসের অন্য ছাত্রীরা নিস্তেজ অবস্থায় উদ্ধার করে মেডিক্যালে নিয়ে যাচ্ছেন। © সংগৃহীত

রুমমেটের দেওয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় এলাকার এক ছাত্রী মেসে এ ঘটনা ঘটে। সেখান থেকে জ্ঞানহীন অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নেয়া হয়। তবে কুমেকে আইসিইউ খালি না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

মেসের অন্য ছাত্রীরা নাম না প্রকাশের শর্তে জানান, আত্মহত্যার চেষ্টা চালানো ছাত্রী ও তার রুমমেটের মধ্যে গেস্ট আসা ‍নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুই ছাত্রীর ছেলে বন্ধুরাও বিষয়টিতে জড়িয়ে পড়লে সমস্যা বড় আকার ধারণ করে। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা ইলিয়াস ও মেস মালিকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়।আত্মহত্যার চেষ্টা চালানো ছাত্রী ও তার বন্ধুদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে সম্ভ্রমহানির শঙ্কা প্রকাশ করেন অপর ছাত্রী।

এ ঘটনায় পাল্টা ফেসবুক পোস্ট দিয়ে অভিযোগকারী ছাত্রীর রুমমেট নিজের মানসিক চাপের কথা উল্লখ করে আত্মহত্যার ঘোষণা দেন। পরে তার কক্ষে গিয়ে মেসের অন্য ছাত্রীরা তাকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে। পরে অ্যাম্বুলেন্সযোগে তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ড. শাহজালাল জানান, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন তাকে আইসিইউতে রাখা দরকার। তাই আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমার কাছে এক ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছে। আমরা এটা নিয়ে আলোচনা করব। আরেকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি তাই তাড়াহুড়ো করছি না। দুই পক্ষের কথা শুনেই সমাধান করা হবে।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬