নিখোঁজ ঢাবি ছাত্র হিমেলের সবশেষ অবস্থান শনাক্ত

২১ নভেম্বর ২০২১, ০৯:৩৪ PM
হিমেল হামিদ ও ঢাবির লোগো

হিমেল হামিদ ও ঢাবির লোগো © ফাইল ফটো

দুই দিন ধরে নিখোঁজ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিমেল হামিদের সবশেষ অবস্থান শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। আজ রবিবার রাজধানীর শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, গতকাল শনিবার ওই শিক্ষার্থীর সবশেষ অবস্থান টাঙ্গাইলে শনাক্ত করা গেছে। কিন্তু এখনও আমরা তার সন্ধান পাইনি।

গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে যাওয়ার কথা ছিল হিমেলের। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।

হিমেল হামিদ রসায়ন বিভাগের ২০১৪-২০১৫ সেশনে ছাত্র এবং সখিপুরের জামালহাটকুড়া গ্রামের বিল্লাল শিকদারের ছেলে।

বিল্লাল শিকদারে বলেন, বৃহস্পতিবার রাতে হিমেল তাকে মোবাইল ফোনে জানান, তিনি শুক্রবার সকালে বাড়ি যাবেন। কিন্তু তিনি বাড়ি না যাওয়ায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় হিমেলের চাচাতো ভাই মাহবুব শিকদার গতকাল শনিবার রাতে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬