ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে রাবি শিক্ষককে অব্যাহতি

২১ নভেম্বর ২০২১, ০৭:১২ PM
কাজী জাহিদুর রহমান

কাজী জাহিদুর রহমান © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে করা ডিজিটাল নিরাপত্তা আইন মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান তাকে অব্যাহতির আদেশ দেন।

কাজী জাহিদুর রহমানের আইনজীবী হাসনাত বেগ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অভিযোগ গঠনের দিন ছিল রোববার। মামলার গুণাগুণ পর্যালোচনা করে তাকে অভিযোগ থেকে প্রথম দিনই অব্যাহতি দিয়েছেন আদালত। বিজ্ঞ আদালতের বিচারক মনে করেছেন, যে অভিযোগে মামলাটি করা হয়েছিল, তা সাইবার ট্রাইব্যুনালের ফ্রেমে হয়নি।

কাজী জাহিদুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। গত ১৭ জুন রাজশাহী শহরের সাগরপাড়ার বাসিন্দা আইনজীবী তাপস সাহা মতিহার থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা করেন।

মামলায় মোহাম্মদ নাসিমকে নিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। ওই দিন রাতেই জাহিদুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৩ আগস্ট হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের যৌথ বেঞ্চ কাজী জাহিদুরের জামিন আদেশ দেন। পরে ২৮ আগস্ট তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

উল্লেখ্য, শিক্ষক জাহিদুর রহমান নড়াইল জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির তথ্য ও গবেষণা সম্পাদকের পদে ছিলেন। নাসিমকে ইঙ্গিত করে ফেসবুকে লেখার পর গত ১৬ জুন তাকে নড়াইল জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬