অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আইসিইউতে রাবি শিক্ষিকা

২০ নভেম্বর ২০২১, ০১:১৪ PM
এলিনা আকতার পলি ও রাবি লোগো

এলিনা আকতার পলি ও রাবি লোগো © সংগৃহীত

অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা। বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর গ্রেটার রোড কাদিরগঞ্জ এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই শিক্ষিকার নাম এলিনা আকতার পলি (৪০)। তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পলিকে জরুরি বিভাগ থেকে প্রথমে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১২টা ৫ মিনিটে তাকে আইসিইউতে পাঠানো হয়।

আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল। তিনি শঙ্কামুক্ত। তবে এখনো কথা বলার মতো পরিস্থিতিতে নেই।’

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬