বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

১২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৫ PM
 প্রেমিকের বাড়িতে অনশন নারীর

প্রেমিকের বাড়িতে অনশন নারীর © সংগৃহীত

ভোলার দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন ইতি বেগম নামে এক নারী। তিনি ৪৩ নম্বর উত্তর বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাইমুল হাসানের স্ত্রী এবং দুই সন্তানের জননী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনু মিয়ার ছেলে ফাহাদের সঙ্গে ইতি বেগমের প্রায় ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন ওই নারী। সেই সম্পর্কের সূত্র ধরে ফাহাদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি।

ইতি বেগমের দাবি, ফাহাদ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁকে বিয়ে না করলে তিনি তাঁর আগের সংসারে ফিরে যাবেন বলেও জানিয়েছেন।

এদিকে, ঘটনার পর থেকে ফাহাদ বাড়িতে নেই বলে জানা গেছে। অন্যদিকে, ইতি বেগমের স্বামী নাইমুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে। তিনি আর ইতি বেগমকে সংসারে ফিরিয়ে নিতে চান না বলেও জানিয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে ফাহাদ ও তাঁর পরিবারের অন্য সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।

ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950