ঢাকা বিশ্ববিদ্যালয়

করোনায় পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে ঢাবির ‘লস রিকভারি প্ল্যান’

৩০ অক্টোবর ২০২১, ০৩:৫৩ PM
ঢাবি উপাচার্য ড. আখতারুজ্জামান

ঢাবি উপাচার্য ড. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সময় সাশ্রয়ী কর্মসূচি হিসেবে ‘লস রিকভারি প্লান’ (Loss Recovery Plan) প্রণয়ন করেছে।’

শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘অতিমারী থেকে উত্তরণ ও শিক্ষার টেকসই উন্নয়ন’ শীর্ষক আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি জানান। এসময় তিনি লস রিকভারি বাস্তবায়নে শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। 

এছাড়া (SDGs) অর্জনের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের প্রশংসা করে ঢাবি উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা, দক্ষতা ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অনন্য অগ্রগতি সাধন করেছ। এই সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই ‘Jewel in the crown of the day’সহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছেন—যা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। এ ধরণের কর্মশালা শিক্ষার টেকসেই উন্নয়ন ও SDGs অর্জনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে।’

ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬