ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় খুবিতে উপস্থিত ৮৭ শতাংশ

২২ অক্টোবর ২০২১, ০২:২৯ PM
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মাতক ১ম বর্ষের ‘গ ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৮৭ শতাংশ।

আজ শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুবি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম জানান, ‘আজ খুবি উপকেন্দ্রে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬০০। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৭ শতাংশ এবং ১৩ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।’

মাগুরা থেকে আসা উজ্জ্বল হোসেন নামে এক ভর্তি পরীক্ষার্থী বলেন, ‘আজকে পরীক্ষার সার্বিক পরিস্থিতি অনেক সুন্দর ছিল। এছাড়া আজ ‘গ’ ইউনিটের প্রশ্নপত্র তুলনামূলক সহজ ছিল।’

উল্লেখ্য, আগামীকাল খুবি উপকেন্দ্রে ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও শহরে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজ, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬