‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

টেকনিক্যাল সমস্যা ছিল, সমাধান করা হয়েছে: প্রধান সমন্বয়ক

১২ অক্টোবর ২০২১, ১২:১৮ PM
রাবি ভর্তি পরীক্ষার ফল

রাবি ভর্তি পরীক্ষার ফল © প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের প্রকাশিত ফলাফলে টেকনিক্যাল সমস্যা ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর সমাধান করা হয়েছে। কিছুক্ষণ পর থেকে আবার ভর্তিচ্ছুরা তাদের ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে দেখতে পারবেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. জিন্নাত আরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি এসব তথ্য জানান। 

এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। তবে এতে সমস্যা থাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার পর ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর তিনটি গ্রুপে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩১ হাজার ৫১৭ জন ভর্তিচ্ছু অংশ নেন। পরে সোমবার রাতে সোয়া একটার ফল প্রকাশ হয়। তবে ওয়েবসাইটে প্রকাশিত ফল ছিল ভুলে ভরা। অনেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরও তাদের অনুপস্থিত দেখানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, গ্রুপ-২ এর এক হাজার ৬২৭ শিক্ষার্থীকে একসঙ্গে অনুপস্থিত দেখানো হয়।   

আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬