আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে

১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ PM
আইনজীবী

আইনজীবী © ফাইল ছবি

আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগে দায়ের করা Civil Petition for Leave to Appeal No. ২৫৩/২০১৪-এর প্রেক্ষাপটে লিগ্যাল এডুকেশন কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বাংলাদেশ বার কাউন্সিলের সভায় বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সব সদস্য আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের বিষয়ে একমত পোষণ করেন। পরে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, আইন পেশার মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি, পেশায় দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা নিশ্চিত করা এবং আইন পেশাকে আরও গতিশীল রাখার লক্ষ্যে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট অনুষ্ঠিত লিগ্যাল এডুকেশন কমিটির সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের প্রস্তাব করা হয়। কমিটির ওই সুপারিশ পরবর্তী সময়ে বার কাউন্সিলের সভায় উপস্থাপন করা হয়।

সভায় সুপারিশটি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন বয়সসীমাটি কার্যকর হবে না; এটি কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে।

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬
টেনিস কোর্টে বিবর্ণ দিন বাংলাদেশি খেলোয়াড়দের
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলায়…
  • ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ৮৬ পদে …
  • ১৩ অক্টোবর ২০২৬
কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন, ‘আবাসিক মডেলেই’ সমস্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
একেকটি মৃত্যু, একেকটি স্বপ্নের সমাপ্তি—১০ মাসে ৭ শিক্ষার্থী…
  • ১৩ অক্টোবর ২০২৬