ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর

১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ PM
লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী

লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী © সংগৃহীত ছবি

যশোর শহরে নিজের বাড়ির সামনে লাঠির আঘাতে আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মোটরসাইকেল গ্যারেজের দুই কর্মচারীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে গ্যারেজের কর্মচারীদের সঙ্গে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে আহত হন ৬০ বছর বয়সী এই শিল্পী।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে বাড়িতে ফিরে যান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম হয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বক্তব্য জানতে সমু চৌধুরী ও অভিযুক্ত গ্যারেজকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অভিনেতার ওপর হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া থানার আলোচিত ওসি আরিফসহ ৭ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা
  • ২৩ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ৩য় সমাবর্তন আগামী ২১ জানুয়ারি
  • ২৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-দোকান ভাঙচ…
  • ২৩ নভেম্বর ২০২৬
৯১ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড
  • ২৩ নভেম্বর ২০২৬
দায়িত্বশীল নেতৃত্বের অভাবে মুসলিম লীগের পথে হাঁটছে আওয়ামী ল…
  • ২৩ নভেম্বর ২০২৬
এক বোর্ডে ২৩০৭ জনের ফল পরিবর্তন, ২২২৪ জনই ফেল থেকে পাস
  • ২৩ নভেম্বর ২০২৬