চবিতে সশরীরে ক্লাস শুরু ১৯ অক্টোবর থেকে

১০ অক্টোবর ২০২১, ০৩:১৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস শুরু হচ্ছে ১৯ অক্টোবর থেকে। করোনাকালীন দীর্ঘ দেড় বছরের অধিক বন্ধের পর শিক্ষার্থীদের পাঠদানের জন্য খুলে দেয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষ।

রোববার (১০ অক্টোবর) বেলা তিনটার দিকে ভারপ্রাপ্ত রেজিস্টার ডক্টর এস এম মনিরুল হাসান এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক্সট্রাঅরডিনারি সভার (৫৩৪ তম ) সভার ৯ নং সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে করোনার কমপক্ষে এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে আগামী ১৯ অক্টোবর তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস চালু হবে।

এ বিষয়ে স্যার এফ আর রহমান হলের প্রভোস্ট ড. খায়রুল আলম কুদ্দুসি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ১৯ তারিখ সশরীরে ক্লাস শুরু হবে। তারপর থেকে ভর্তি পরীক্ষার কারণে কিছুদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, ৬ নভেম্বর থেকে করোনাভাইরাস এর পূর্বের নিয়মে সশরীরে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান শুরু হবে এবং বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলবে।

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • ১৭ আগস্ট ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ২৪ আগস্ট পর্য…
  • ১৭ আগস্ট ২০২৬
সড়ক-বাঁধ রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীর সভ…
  • ১৭ আগস্ট ২০২৬
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা বিসিবির
  • ১৭ আগস্ট ২০২৬
নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ছাত…
  • ১৭ আগস্ট ২০২৬
চিকিৎসকদের ‘ফাঁকি’ রোধে চালু হলো বায়োমেট্রিক হাজিরা
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage