চবিতে ৩৬০ কোটি ৮৯ লাখ টাকার বাজেট ঘোষণা

২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৩১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৩তম বার্ষিক সিনেট সভায় বাজেট পেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৩তম বার্ষিক সিনেট সভায় বাজেট পেশ © ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ অর্থ বছরে ৩৬০ কোটি ৮৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গবেষণায় নয় কোটির চাহিদার বিপরীতে বরাদ্দ হয়েছে পাঁচ কোটি ৫০ লাখ টাকা। যা মোট বাজেটের ১ দশমিক ৫২ শতাংশ। গত অর্থ বছরে গবেষণায় মূল বাজেট ছিল চার কোটি ২০ লাখ ও সংশোধিত বাজেট ছিল চার কোটি ৪৫ লাখ টাকা।

এছাড়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ এবার বরাদ্দ দেয়া হয়েছে ২৩০ কোটি ৮৫ লাখ টাকা। যা মোট বাজেটের ৬৩ দশমিক ৯৮ শতাংশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৩৩তম বার্ষিক সিনেট সভায় বাজেট পেশ করেন সিনেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

এবারের ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেটের বিপরীতে মোট প্রাপ্তি ধরা হয়েছে ৩৫১ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ২০০ কোটি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রাপ্তি ৩৩১ কোটি ৮১ লাখ টাকা।

ঘাটতি ধরা হয়েছে আট কোটি ৯৮ লাখ টাকা। অতিরিক্ত ব্যয় বরাদ্দের এ অর্থ মঞ্জুরি প্রদানের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অনুরোধ করা যেতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক এসএম মনিরুল হাসান।

কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬