ঢাবির জন্য ১০০ কোটি টাকার ফান্ড করবেন অ্যালামনাইরা

২৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪১ AM
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২০০ জন শিক্ষার্থীকে মাসে আড়াই হাজার টাকা করে প্রতি বছর তিন কোটি টাকা বৃত্তি দেয় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই সহায়তাকে আরও বাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষার্থীদের জন্য ১০০ কোটি টাকার একটি ফান্ড গঠন করার কথা জানিয়েছে সংগঠনটি।  

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অ্যাসোসিয়েশনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রত্যাশার কথা জানান সংগঠনের সভাপতি এ কে আজাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, অ্যালামনাই হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের যে দায়িত্ব ও কর্তব্য সেটি আমরা পালন করতে সক্ষম হইনি। এজন্য আমি দুঃখিত এবং লজ্জিত। এই বিশ্ববিদ্যালয়ের পুরো খরচই সরকারি অনুদান এবং শিক্ষার্থীদের সামান্য বেতনে চলে। এভাবে একটি বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এক্ষেত্রে অ্যালামনাইদেরও অবদান রাখতে হবে।

বর্তমানে অ্যালামনাইয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি বছর তিন কোটি টাকা বৃত্তি দেয়া হয় জানিয়ে তিনি বলেন, এই বৃত্তি না দেয়া হলে অনেক শিক্ষার্থীরই হয়তো লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হতো না। তাই আগামী দিনে আমাদের লক্ষ্য হলো অ্যালামনাইয়ের উদ্যোগে ১০০ কোটি টাকার ফান্ড করা।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আখতারুজ্জামান বলেন, করোনাকালীন পরিবর্তিত এই পরিস্থিতিতে অ্যালামনাই নেটওয়ার্কিংয়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে এই সংস্কৃতির অভাব রয়েছে। অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স এবং অ্যালামনাই নেটওয়ার্কিং এই দুটো বিষয়ের সংস্কৃতি বাংলাদেশে এখনও গড়ে ওঠেনি।

উপাচার্য বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা সবসময় সরকারের বরাদ্দের ওপর নির্ভর করি। কিন্তু বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো তাদের অ্যালামনাই নেটওয়ার্কিং এবং ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের মাধ্যমে সকল মহৎ কিছু অর্জন করে থাকে। সেটি এদেশে এখনও প্রবেশ করতে সক্ষম হয়নি। এ ধরনের উদ্যোগ গ্রহণে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সক্ষম হবে বলে আমি আশা করি।

এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য অ্যাসোসিয়েশনের নেতাদের ধন্যবাদ জানান।

অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে ছিলো শুভেচ্ছা জানানোর পর্ব। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিরা ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান। অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যালামনাইয়ের সিনিয়র সহসভাপতি মোল্লা মোহম্মাদ আবু কাওছার, সাবেক সভাপতি ও মহাসচিব রকীব উদ্দীন আহম্মেদ। আর অনুষ্ঠানস্থলে সশরীরে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যালামনাইয়ের সহসভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, মহাসচিব রঞ্জন কর্মকার, কোষাধ্যক্ষ দেওয়ান রাশিদুল হাসান এবং কার্যনিবাহী কমিটির সদস্য সেলিমা খাতুন।

বক্তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্য রক্ষায় বর্তমান প্রজন্মকে আরও আন্তরিক ও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক রোকাইয়া হাসিনা নিলির পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ এবং নৃত্য পরিবেশন করেন সামিনা হোসেন প্রেমা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence