টঙ্গীত ঔষধ কারখানায় আগুন © সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী বেক্সিমকো রোড এলাকায় ইউনাইটেড ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের টঙ্গী জোনের কমান্ডার মো. আব্দুল মান্নান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছিল।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।