চবির সিনেট অধিবেশন আগামীকাল

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিনেটের ৩৩তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে শনিবার (২৫ সেপ্টেম্বর)। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

ওইদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে সিনেট অধিবেশনে সশরীরে উপস্থিত থাকতে না পারলে ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন সিনেটররা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট উপস্থাপিত হবে। এছাড়া বছরব্যাপী চলা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

এর আগে, গত ২৭ জুন উপাচার্য দফতরের সম্মেলনকক্ষে চবি সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির ৫৭তম যৌথ সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়।

স্বাস্থ্যবিধি মেনেই সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬