পর্যটকদের জন্য পুনরায় অন-অ্যারাইভাল ভিসা চালু করলো নেপাল

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৭ PM
কাঠমুন্ডু বিমানবন্দর

কাঠমুন্ডু বিমানবন্দর © সংগৃহীত

ঝিমিয়ে পড়া পর্যটন খাতকে সচল করতে দেড় বছর পর পুনরায় অন-অ্যারাইভাল ভিসা চালু করেছে প্রতিবেশী দেশ নেপাল। তবে পূর্ণাঙ্গ ডোজ টিকা নেওয়া বিদেশি পর্যটকরাই কেবল এই ভিসা নিতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) থেকে এই ভিসা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

এ নিয়ে নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় একটি ভ্রমণ নির্দেশিকা দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, নেপাল ভ্রমণের অন্তত ১৪ দিন আগে করোনাভাইরাসের টিকার পূর্ণাঙ্গ ডোজ গ্রহণের প্রমাণ দেখানো সাপেক্ষে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে।

ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিদেশি পর্যটকদের নেপালগামী ফ্লাইটে বোর্ডিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। সঙ্গে থাকতে হবে হোটেল বুকিংয়ের কাগজপত্র। এছাড়া পাহাড়ে উঠতে আগ্রহীদের নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও দেখাতে হবে।

বিদেশি ভ্রমণকারীদের নেপালে অবতরণের পর অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। করোনা পজিটিভ হলে তাদের আইসোলেশনে থাকতে হবে।

করোনাভাইরাস মহামারি শুরু হলে গত বছর মার্চে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেয় নেপাল।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬
লন্ডনে প্রতি ৪ মিনিটে চুরি হচ্ছে ১ গাড়ি, অপরাধ কমাতে হিমশিম…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, দিতে হবে ফি—জেনে নিন খুঁটি…
  • ১৪ অক্টোবর ২০২৬