‘ডিএসএলআর’ কিনে না দেওয়ায় রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৩২ AM
ইমরুল কায়েস

ইমরুল কায়েস © ফাইল ফটো

ডিএসএলআর ক্যামেরা কিনে না দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীরা নাম ইমরুল কায়েস। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে।

ইমরুলের সহপাঠীরা জানান , শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় ইমরুল। ঘটনার কিছুদিন আগে মায়ের কাছে মোটরসাইকেল চাইলে কিনেও দেয় তার পরিবার। কিন্তু ঘটনার আগেই সে একটি ডিএসএলআর ক্যামেরা কিনতে চাইলে মধ্যরাতে কিনতে যাওয়া যাবে না বলে মা তাকে বোঝানোর চেষ্টা করে। ফলে অভিমানে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় ইমরুল। পরে রুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬
লন্ডনে প্রতি ৪ মিনিটে চুরি হচ্ছে ১ গাড়ি, অপরাধ কমাতে হিমশিম…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, দিতে হবে ফি—জেনে নিন খুঁটি…
  • ১৪ অক্টোবর ২০২৬